চট্টগ্রামের ভাটিয়ারী গলফ ক্লাবে গতকাল পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে বসুন্ধরা গলফ টুর্নামেন্ট। ২১৫ জন গলফার অংশ নিয়েছেন দুই দিনের এই আসরে। লেডিস, সিনিয়র, জুনিয়রসহ ৫ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মোট ২০ জন। তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।
টুর্নামেন্টটি হয়েছে এবিজি বসুন্ধরার ই-ওয়ালেট ব্র্যান্ড ‘পকেট’-এর পৃষ্ঠপোষকতায়। আসরের উইনার হয়েছেন কর্নেল মুহাম্মদ এনামুল ইসলাম, বেস্ট গ্রস মাহারুশ উদ্দীন, রানার আপ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আবু ফয়সাল তুষার, সেকেন্ড বেস্ট গ্রস প্রকৌশলী এ এম মুজাহিদ, সেকেন্ড রানার আপ কফিল উদ্দিন ইউসুফ। এ ছাড়া লেডিস উইনার মিস মাহিবা মহসিন উদ্দীন, সিনিয়র উইনার জে কে কং এবং জুনিয়র উইনার মাস্টার মোহতাসিম ইসলাম।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী