এবিজি বসুন্ধরা ও পকেটের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ভাটিয়ারী অ্যান্ড কান্ট্রি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয় বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি বসুন্ধরার পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।
টুর্নামেন্টে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মোট ২০ গলফার। উইনার হয়েছেন কর্নেল মুহাম্মদ এনামুল ইসলাম, রানারআপ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আবু ফয়সাল তুষার। বেস্ট গ্রস পুরস্কার পয়েছেন মাহারুশ উদ্দীন।
জমকালো এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তফা আজাদ মহিউদ্দিন। এবিজি বসুন্ধরার পরিচালক বলেন, ‘গলফের সঙ্গে অনেক দিন ধরে আছে বসুন্ধরা। আমাদের টি স্পোর্টস আছে। যদি আমরা গলফের কনটেন্ট টেলিকাস্ট করতে পারি তাহলে বেশি মানুষ উৎসাহিত হবে। আমরা এশিয়ান ট্যুরের মতো গলফ টুর্নামেন্ট করেছি কুর্মিটোলায়।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ এডিএ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, কর্নেল ইমরুল, মেজর এমদাদুল ইসলাম (অব.), নির্বাহী কর্মকর্তা মেজর মো. মোকাদ্দেস হোসেন (অব.) প্রমুখ। সিনিয়র, লেডি ও জুনিয়র গ্রুপ মিলে মোট ২৩১ গলফার অংশ নিয়েছিলেন।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী