অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। তিনি ২০ ভোট পেয়েছেন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী (১৮ ভোট) ও দেশটিভির আরিফ হাসান (১৯ ভোট)।
তিন বছর মেয়াদি এই কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ (নিউজ-২৪) ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
তিনি ১৭ ভোট পেয়েছেন। গতকাল সরাসরি ভোটে নির্বাচিত হন তাঁরা। ভোট ও ফলাফল শেষে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন অ্যাটকোর নবনির্বাচিত সভাপতি।
অ্যাটকোর নতুন কার্যনির্বাহী কমিটির অন্য পরিচালকরা হলেন এটিএন বাংলার মাহফুজুর রহমান (১৯ ভোট), বাংলাভিশনের আব্দুল হক (১৯ ভোট), আরটিভির মো. জসিম উদ্দিন (১৯ ভোট), এশিয়ান টিভির মো. লিয়াকত আলী খান মুকুল (১৮ ভোট), বৈশাখী টিভির টিপু আলম মিলন (২০ ভোট), দীপ্ত টিভির কাজী জাহিদুল হাসান (১৯ ভোট), এনটিভির মো. আশফাক উদ্দিন আহমেদ (১৪ ভোট), সময় টিভির আহমেদ জোবায়ের (১৯ ভোট), নাগরিক টিভির রুবানা হক (১৮ ভোট), ইটিভির আব্দুস সামাদ (১৮ ভোট) ও চ্যানেল আইয়ের জহির উদ্দিন মাহমুদ মামুন (১৭ ভোট)।
গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এই ফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার এম এম মোমেন আনুষ্ঠানিক ফল ঘোষণায় বলেন, ‘আশা রাখছি নতুন কমিটি আরো ভালোভাবে এই দায়িত্ব পালন করবে। এ ছাড়া অ্যাটকোর যেসব সমস্যা আছে তা সমাধানেও ভূমিকা রাখবে নবনির্বাচিত কমিটি।’
সকালে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত হয়।
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্য সদস্যরা। তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন ১৯ জন। সরাসরি ভোটের মাধ্যমে শুরুতে ১৫ জন পরিচালক নির্বাচিত হন।
নির্বাচনে জিততে পারেননি একাত্তর টিভির মোজাম্মেল বাবু (৭ ভোট), ইনডিপেনডেন্ট টিভির আহমেদ শায়ান ফজলুর রহমান (৬ ভোট), চ্যানেল টোয়েন্টিফোরের শেখ কবীর হোসেন (৬ ভোট) এবং গান বাংলার ফারজানা মুন্নি (৭ ভোট)।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী