অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আর সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী। সহসভাপতি হয়েছেন দেশ টিভির এমডি আরিফ হাসান। গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করে অ্যাটকো নির্বাচন কমিশন।
নির্বাচিত পরিচালকরা হলেন : ড. মাহফুজুর রহমান (এটিএন বাংলা), আব্দুল হক (বাংলাভিশন), মোহাম্মদ জসিম উদ্দিন (আরটিভি), মো. লিয়াকত আলী খান মুকুল (এশিয়ান টিভি), টিপু আলম মিলন (বৈশাখী টিভি), কাজী জাহিদুল হাসান (দীপ্ত টিভি), মো. আশফাক উদ্দিন আহমেদ (এনটিভি), আহমেদ জোবায়ের (সময় টিভি), ড. রুবানা হক (নাগরিক টিভি), আব্দুস সামাদ (ইটিভি), জহির উদ্দিন মাহমুদ মামুন (চ্যানেল আই) এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
বেলা সাড়ে ১১টায় অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অন্য সদস্যরা অংশ নেন। তিন বছর মেয়াদি ১৫টি পরিচালক পদে নির্বাচনের জন্য ১৯ জন প্রার্থী ছিলেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এম এ মোমেন।
SOURCE : দৈনিক ইত্তেফাকনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী