চট্টগ্রামের পটিয়া উপজেলার বাদামতল এলাকার এক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
স্বামীর মৃত্যুর পরে কুলছুমা খাতুন তার দুই কন্যাসন্তান নিয়ে অসহায়ভাবে কোনরকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে সংসার চালান।
শুভসংঘ থেকে পাওয়া নগদ অর্থ মেয়েদের পড়ালেখার জন্য ব্যয় করবেন বলে তিনি জানান। তার বড় মেয়ে একাদশ শ্রেণিতে ও ছোট মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।
খাদ্যসামগ্রী ও নগদ টাকা পেয়ে কুলছুমা খাতুন বলেন, তোআরা (তোমাদের) ও বসুন্ধরার লাই (জন্য) নামাজ পরি দোয়া গইরঘুম (করব)।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি এস এম এ জুয়েল, পটিয়া উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দীন, এম এ হান্নান, মো. তারেক, মৃদুল সরকার প্রমূখ।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী