রাজশাহীতে প্রাণের উচ্ছ্বাসে পালিত হলো বসুন্ধরা গ্রুপের ‘হেমন্ত উৎসব’। দেশের সিমেন্ট সেক্টরে আস্থার প্রতীক বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে গতকাল শুক্রবার রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় উদ্যাপিত হয় এ উৎসব।
ব্যতিক্রমী এই আয়োজনে রাজশাহী বিভাগের আট জেলার পরিবেশকরা অংশগ্রহণ করেন। উৎসবের শুরুতেই আমন্ত্রিতদের উপস্থিতিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে জানানো হয়, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকাধীন বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্ট সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত। গুণগত মান ও বৃহৎ সরবরাহ নেটওয়ার্ক দিয়ে এই সিমেন্ট অল্প সময়েই বাংলাদেশের মানুষের মন জয় করেছে। গুণগত মান ভালো হওয়ায় বাংলাদেশের বড় বড় স্থাপনাগুলো নির্মাণে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রো রেলসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নির্মাণে এই সিমেন্ট ব্যবহার হচ্ছে।
আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বসুন্ধরা সিমেন্ট সেক্টরের সিএমও খন্দকার কিংশুক হোসেন বলেন, ‘অত্যাধুনিক ভিআরএম পদ্ধতিতে উৎপাদিত দেশের বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট।’
অনুষ্ঠানে সিমেন্ট সেক্টরের সিএমও ছাড়াও কিং ব্র্যান্ড সিমেন্টের ডিজিএম আবদুল লতিফ, এজিএম সেলস মাসুম বিল্লাহ, বসুন্ধরা সিমেন্টের সিনিয়র ম্যানেজার আশিক আহমেদ, মার্কেটিং ফাংশন ম্যানেজার সাইফুল ইসলাম রুবেলসহ বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। পরে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী