দেশের স্বনামধন্য ও বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে শীত উৎসবের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার পুরাতন ব্রক্ষপুত্র নদের ওপারে ইস্টার্ন হেরিটেজ রিসোর্টে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও পরিচালক সাবরিনা সোবহান। দুপুরে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৌহার্দ্য বিনিময় ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও গাজীপুরের পরিবেশক এবং তাদের পরিবার উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করেন। সব মিলিয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তা এবং পরিবশেক ও তাদের পরিবারসহ ৩’শ মানুষ অংশ নেন।
গ্রামীণ খেলা হাঁড়িভাঙা, মোরগ লড়াই, বালিশ খেলা, বাচ্চাদের বিস্কিট দৌড়সহ কত কি ইভেন্ট ছিল। র্যাফেল ড্র’তেও প্রথম পুরষ্কার হিসেবে ছিল একটি মোটরসাইকেল।
এ সময় বসুন্ধরা গ্রুপের সিএমও তোফায়েল হোসেন, খন্দকার কিংশুক হোসেন, মাকসুদুর রহমান, পিজিরুল আলম, নূরে আলম সিদ্দিকী, আব্দুল লতিফ, পলাশ আক্তার, আশিকুর রহমান আশিক, সাইফুল ইসলাম রুবেল, শামীম আল মামুন, মো. আতিকুর রহমান, বসুন্ধরা সিমেন্টের পরিবেশক রফিকুল ইসলাম ও মো. আব্দুর রবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী