মোংলা সমুদ্র বন্দরের জেটি উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ও পাথর ব্যবহার করবে সাইফ পাওয়ার গ্রুপ। আধুনিক প্রযুক্তি, উন্নতমানের ক্লিংকারে উৎপাদনে মানের ধারাবাহিকতা রক্ষা, সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা রেখে জেটি নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ।
আজ সোমবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়াটার্সে-১ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে সাইফ পাওয়ার গ্রুপের সহ-প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং সাইফ পোর্ট হোল্ডিংস লিমিটেড।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক (বিওডি) তরফদার রুহুল সাইফ। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ, দেশের অন্যতম বৃহৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এবং উন্নতমানের ক্লিংকারে উৎপাদিত, সঠিকমানের ধারাবাহিকতা রক্ষা ও সর্বোপরি সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা রেখে মোংলা বন্দরের জেটি নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ।
উন্নতমানের পাথর এবং বিপণন ব্যবস্থার প্রতি আস্থা রেখে একই প্রকল্পে বসুন্ধরা গ্রুপের আমদানি করা পাথর ব্যবহার করবে সাইফ পাওয়ার গ্রুপ। বর্তমানে দেশের সব উল্লেখযোগ্য প্রকল্পসহ অন্যান্য বৃহৎ স্থাপনাগুলোকে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট ও পাথর।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক (বাস্তবায়ন) মো. আমিনুজ্জামান, পরিচালক (এসপিএইচএল) মো. আলতাফ হোসাইন, পরিচালক (পিএলআই-২) মেজর মো. জাহিদুর রহমান (অব.), নির্বাহী পরিচালক (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) মেজর ফারুখ আহমেদ খান (অব.), প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফরহাদ হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী