মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’ পেলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের সেইন্ট অ্যান্ড্রু’স কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন প্রখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতার। গণমাধ্যম ও সমাজসেবা শাখায় প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার অর্জন করলেন সায়েম সোবহান আনভীর। এ বছর আরও যারা এ পুরস্কার পেয়েছেন তারা হলেন- ঐশ্বরিয়া রায়, হেমা মালিনী, সংগীত শিল্পী ফাল্গুনী পাঠক ও কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। সায়েম সোবহান সমাজসেবা ও গণমাধ্যমে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের খেলার জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাকে এ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। দাদাসাহেব ফালকের প্রকৃত নাম ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে। তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়ে থাকে।
SOURCE : Banglanews24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী