পদ্মা বহুমুখী সেতুর নদী শাসন প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের মধ্যে সিমেন্ট সরবরাহ বিষয়ক চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল’২০১৫)সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ চুক্তি সই হয়।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক কিউ ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, সিনোহাইড্রো করপোরেশনের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার জু কেসেংসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের ফ্যাক্টরি পরিদর্শন, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগতমানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্টকে পদ্মা বহুমুখী সেতুর নদী শাসন প্রকল্পে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।
এই প্রকল্পে ৪ বছর যাবৎ মোট প্রায় ২ দশমিক ৫ লাখ মেট্রিক টনের অধিক সিমেন্ট ব্যবহার হবে।
SOURCE : Banglanews24নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী