নওগাঁর বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের ভাগ্য পরিবর্তনে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে অসহায় নারীরা স্বাবলম্বী হয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন।
উপজেলার বিভিন্ন এলাকার ১৫ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন চৌধুরী বলেন, ‘এটি একটি সেবামূলক কাজ। যাদেরকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। তারা যদি যথাযথ প্রয়োগ ও কাজের মাধ্যমে নিজেদের উন্নতি করতে পারে, তাহলে কর্মসূচির সফলতা আসবে। আমি সময় পেলে মাঝেমাঝে তাদের কাজ পর্যবেক্ষণ করব।
এ মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।’
বিশেষ অতিথির বক্তব্যে রবিউল ইসলাম বলেন, ‘তিন মাস প্রশিক্ষণ শেষে যারা সেলাই মেশিন পেয়েছে, বসুন্ধরা গ্রুপ তাদের একটা আয়ের উৎস করে দিয়েছে। এই উপহার কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে।’
সেলাই মেশিন পেয়ে সানজিদা আখতার বলেন, ‘আমার বাবা নেই, আমার কোনো ভাই নেই।
আমি তিন মাস প্রশিক্ষণ নিয়েছি। এই সহযোগিতা আমিসহ আমাদের সবার পরিবার এগিয়ে যাবে।’
শুভসংঘ বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ডা. মাসুদ রানা, প্রেস ক্লাব সভাপতি শহিদুল ইসলাম দবির, শুভসংঘের সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মুসা, সেলাই প্রশিক্ষক সেলিনা দিল আফরোজ, উপদেষ্টা কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক দুলু, জেলা প্রতিনিধি ফরিদুল করিম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশন সিনিয়র অফিসার মো, মামুন, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামীম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, শাহ্ মো, হাসিবুর রহমান হাসিব।
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ