মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নরসিংদী করোনা হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিল বসুন্ধরা গ্রুপ।
শনিবার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।
ইস্ট-ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক (এস্টেট) ও প্রধান সমন্বয়কারী (সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট) মাহবুবুর রহমান তুহিন এসব সিলিন্ডার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের কাছে হস্তান্তর করেন।
এসময় মাহবুবুর রহমান তুহিন বলেন, বসুন্ধরা গ্রুপ মানুষের কল্যাণে কাজ করে। দেশের মানুষের প্রতিটি সংকটময় মুহূর্তে বসুন্ধরা গ্রুপ মানুষের পাশে আছে। করোনার প্রথম ঢেউয়ে করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সবর্বৃহৎ করোনা ডেডিকেটেড হাসপাতাল নির্মাণ করে বসুন্ধরা গ্রুপ।
কোভিড ফ্রন্টলাইনারদের বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় করোনা মাহামারিতে মানুষের সুরক্ষায় দেশের সকল জেলায় অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে। এই মুহূর্তে হাসপাতালগুলোতে অক্সিজেনের ঘাটতি মেটাতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। দেশেরে বিভিন্ন জেলায় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
এসময় জেলা প্রশাসক বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, সারাদেশের মতো নরসিংদীতেও করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের করোনা হাসপাতালে আসনের তুলনায় রোগীর সংখ্যা বেশি। করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বসুন্ধরা গ্রুপের অক্সিজেন সিলিন্ডার নরসিংদী জেলার করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে।
সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক নাজমুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (নগর পরিকল্পনাবিদ) মোহাম্মদ মামুনুর রশীদসহ প্রমুখ।
SOURCE : ঢাকা টাইমসবসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar