কুষ্টিয়ার মিরপুরে শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শুভসংঘের আয়োজনে উপজেলার কবরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদরাসার শিশু শিক্ষার্থীসহ ৫০০ জন অসহায়-দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বসুন্ধরার নতুন কম্বল উপহার পেয়ে মহখুশি তাঁরা।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শফিকুল ইসলাম মন্টু, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ, বসুন্ধরা শুভসংঘ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক কাকলী খাতুন, সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন, যুগ্ম সম্পাদক সুমাইয়া ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিশ্বাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, কবরবাড়ীয়া জাবালে নূর বালক বালিকা কওমি মাদরাসার সভাপতি রিপন, জাবালে নূর বালক বালিকা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা আলামিন ফয়েজি ও গণমাধ্যমকর্মী সাইফুল ইসলামসহ শুভসংঘের অন্য সদস্যরা।
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে ৭০০ অসহায়-দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। এ ছাড়া একই দিন সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় অবস্থিত জামিআ আরাবিয়া আশরাফুল উলূম মাদরাসার শিক্ষার্থীদের হাতে ৪০০টি কম্বল, দুপুর ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে ৬০০ জন ও বিকেল ৪টার দিকে সদর উপজেলার বারখাদা মধ্যপাড়া ঈদগাহ ময়দানে ২০০ জন, কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় অবস্থিত শুভসংঘ স্কুলে ২০০ জন এবং গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ৪০০ জন, সকাল সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে
খোকসা উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধা এবং ৫০০ জন হতদরিদ্রের মাঝে, এরপর দুপুর ১২টার দিকে খোকসা উপজেলার সোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬০০ জন অসহায়-দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এদিন সকাল ১১টার দিকে কুষ্টিয়ার, দুপুর ২টার দিকে কুমারখালী উপজেলার নগর কয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪০০ জনকে কম্বল দেওয়া হয়।
কুষ্টিয়া জেলায় ছয় দিনব্যাপী এ কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের প্রদত্ত কম্বল সাত হাজার অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে। কনকনে ঠাণ্ডায় কুষ্টিয়ার অসহায় হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে মহাখুশি হয়েছেন। তাঁরা বলেন, আমরা গরিব মানুষ। অর্থের অভাবে কম্বল কিনতে পারিনি। শীতে খুব কষ্টে আছি।
কম্বল পেয়ে আমাদের অনেক উপকার হলো। বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে খুব খুশি লাগছে।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শফিকুল ইসলাম মন্টু বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। এই শীতে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। দীর্ঘদিন ধরে তাঁরা এ ধরনের ভালো কাজ করে থাকেন।
অসহায় মানুষকে সহযোগিতা করেন। এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের মতো সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় অসহায় দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। জেলায় সাত হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়া হবে। দীর্ঘদিন ধরে বসুন্ধরা গ্রুপ প্রতিবছর শীতের সময় এই কার্যক্রম চালিয়ে আসছেন। আগামীতেও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar