‘শীতে খুব কষ্ট অইতাছিন। আজকে কম্বল পাইলাম। এবার শীতের কষ্ট দূর অইব। একটু আরামে গুমাইতাম পারমু’। বসুন্ধরা গ্রুপের দেওয়া উপহারের কম্বল পেয়ে কথাগুলো বলছিলেন গাজীপুর শহরের শান্তি পল্লী বস্তির বৃদ্ধা ছলেমন বিবি।
আজ বুধবার সকাল ১০টায় গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার উদ্যোগে বৃদ্ধ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের আগে বসুন্ধরা শুভসংঘ, গাজীপুর জেলা শাখার সদস্যরা অসহায় শীতার্ত মানুষ বাছাই করে তাঁদের বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্লিপ হাতে নিয়ে নারী-পুরুষেরা কম্বল বিতরণের স্থান জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হন।
সকাল ১০টার পর সবাইকে চেয়ারে সারি করে বসিয়ে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা তাঁদের হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে সবার চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, বিশেষ অতিথি ছিলেন একই কলেজের সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম শহীদ, ইউনিসেফ-বাংলাদেশের ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিষ্ট ডা. তাপস কুমার হালদার, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন ও সংস্কৃতিজন মুসলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বসুন্ধরা শুভসংঘ শাখার সদস্য আলভী হাসান, এস এম রাহাত, সজীব চৌধুরী, আর এস রবিন, আনোয়ার, এস আর সিফাত, মায়মুনা মীম, জোহা ও আবু বক্কর প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী