বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বাদ যায়নি বাংলাদেশও। তাই করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরই মধ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অবস্থায় মানবসেবার ব্রত নিয়ে বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে।করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ এ শিল্পগোষ্ঠী।এর অংশ হিসেবে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর। এর আগে গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। আর শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া, গতকাল রোববার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ।
SOURCE : News 24বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar