ভালোবাসা দিবসে বিনা খরচে ৩৪ জনের চোখ অপারেশন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ, ডা. মজিবর রহমান, ডা. রুবিনা আক্তারসহ বেশ কয়েকজন চিকিৎসক ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ মে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল কুষ্টিয়ার হরিণায়নপুরে বিনা মূল্যে চিকিৎসা দেন। সেখানে এক হাজার ৬০০ জন রোগীকে সেবা দেওয়া হয়।
তবে জটিল সমস্যা ধরা পড়ায় ১০০ রোগীকে বিনা মূল্যে অপারেশনের জন্য ঢাকায় আসতে বলা হয়। পর্যায়ক্রমে এ অপারেশন কার্যক্রমের গতকাল ছিল শেষ গ্রুপের ৩৪ জন। এ উদ্যোগে সহযোগী হিসেবে আছে কুষ্টিয়ার দোয়ারকা দাস ফাউন্ডেশন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সালেহ আহম্মেদ বলেন, ‘প্রতিবছরই আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্যাম্প করে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চোখের চিকিৎসা দিয়ে থাকি।
এরই অংশ হিসেবে কুষ্টিয়ায় ফ্রি আই ক্যাম্প পরিচালনা করা হয়। অপারেশনের পর সবাই পরিষ্কারভাবে দেখতে পারছে।’
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী