প্রতিবছরের ন্যায় এবছরও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পবিত্র হজ্জ্ব পালনের লক্ষ্যে হজ্জ্ব ক্বাফেলা মক্কার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। মোট ১৮০ জনের এই ক্বাফেলায় বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। পবিত্র হজ্জ্ব গমনের পূর্বে ক্বাফেলা সদস্যদের হজ্জ্বের নিয়ম-কানুন ও আহ্কাম সম্পর্কে বিস্তারিত অবহিতকরন অনুষ্ঠান ৯ব্রিফিং সেশন) শনিবার দুপুরে বসুন্ধরা কনভেনশন সেন্টার ২ এ অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান এ অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, " বসুন্ধরা গ্রুপ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে প্রতিবছর নিজস্ব কর্মকর্তা-কর্মচারী, গুণগ্রাহী ও পৃষ্ঠপোষকদের হজ্জ্ব পালনের ব্যবস্থা করে থাকে।" ইসলাম ধর্মের অন্যতম ফরজ ইবাদত পবিত্র হজ্জ্ব পালনের মাধ্যমে গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন তাদের ইহলৌকিক ও পারলৌকিক সাফল্য অর্জনের পাশাপাশি কর্মময় জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বসুন্ধরা গ্রুপ হজ্জ্ব ক্বাফেলা পাঠানোর এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে ইনশাল্লাহ"। অবহিতকরন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা হজ্জ্ব পালনে যাচ্ছেন তাদের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এসময় অন্যান্যেও মধ্যে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আজম খান, উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, পরামর্শক আজহার আলী সরকার এবং অন্যান্য উধর্্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী