বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডার রিফিলে উল্লেখযোগ্য লক্ষ্যমাত্রা অর্জন করেছে। গত মাসের এই অর্জন এযাবৎকালের সবচেয়ে বেশি। এ উপলক্ষে বসুন্ধরা এলপি গ্যাসের সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই সাফল্য ধরে রাখাটাই হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ।' তিনি আরো বলেন, 'সাফল্য শুধু আমাদের একার নয়, ভোক্তার এই আস্থাকে যথাযথ মূল্যায়ন করাই হবে আমাদের ব্রত।' প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজ প্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দিয়ে ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, 'আগামীতে এ বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়াই হবে আমাদের অন্যতম লক্ষ্য।' এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত অন্য কর্মকর্তারাও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিএফডিও তোফায়েল হোসেন, বিএলপিজিএল অ্যান্ড এসআইসিএল হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী, জিএম, এইচআর অ্যান্ড অ্যাডমিন আতিকুজ্জামান খান, হেড অব ডিভিশন, অপারেশন অ্যান্ড প্ল্যানিং জাহিদুল ইসলাম ও জিএম, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মাহাবুব আলম।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী