অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপ। এর মধ্যে গতকাল নওগাঁ ও সাতক্ষীরায় কালের কণ্ঠ শুভসংঘের মাধ্যমে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য- নওগাঁ : জেলার ধামইরহাটে ৫০ জন অসহায় ও এতিম শিক্ষার্থীকে শীতবস্ত্র দিয়েছে বসুন্ধরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গাংড়া শিশুসদন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা : দুপুরে জেলার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি দাখিল মাদরাসা প্রাঙ্গণে ৬০০ শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, ওসি তদন্ত হাফিজুর রহমান হাফিজ, সরসকাটি দাখিল মাদরাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য জয়দেব কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী