প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি শ্রমজীবী নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট।করোনাভাইরাস মোকাবেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার করার পর থেকে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি এই কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গ্রুপের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক ও বিক্রয় কর্মকর্তারা গত সপ্তাহের মঙ্গলবার থেকে দেশব্যাপী প্রায় পাঁচ হাজার মানুষকে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার বিতরণ করছে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ও গতকাল নীলফামারীর সৈয়দপুরের বাবুপাড়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক অব্দুল করিম শাহীন ও সুব্রত কুমার রুদ্ধ আড়াই শতাধিক মানুষের মাঝে স্যানিটাইজারসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করেন। এর আগে কর্মহীন হয়ে পড়া রাজমিস্ত্রি ও দিনমজুরদের মাঝে গত বুধ ও বৃহস্পতিবার রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও দিনাজপুরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
SOURCE : কালের কণ্ঠনারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী