ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন। রোববার (৩১ জানুয়ারি) এই ‘গোল্ডেন প্লে বাটন’ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের হাতে তুলে দেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী ছাড়াও বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। ইউটিউবের কোনো চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করলে তার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ দেওয়া হয়। করোনা পরিস্থিতির আগেই নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ডিজিটাল মাধ্যম এ অনন্য স্বীকৃতি অর্জন করে। বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেল ২০ লাখ পরিবারের সদস্য।
SOURCE : Banglanews24বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী
432 underprivileged women receive interest-free loans from Bashundhara Foundation
শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা গ্রুপের ৬ সহস্রাধিক কোরআন শরিফ বিতরণ
Bashundhara Group Distributes Over 6,000 Copies of the Holy Quran Among Students
খুলনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ৬০ অসচ্ছল নারী
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 60 Underprivileged Women in Khulna
অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines to 20 Underprivileged Women in Abhaynagar