বাংলাদেশের স্বনামধন্য বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের 'আজীবন সদস্য' করা হয়েছে। গত শুক্রবার দুপুরে ক্লাব কর্মকর্তারা সায়েম সোবহান আনভীরের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সদস্যপদের স্মারক তুলে দেন। ম্যানহাটানের কলম্বাস সার্কেলে টাইম ওয়ার্নার কেব্ল ভবনে একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, 'নিউ ইয়র্কে বাংলাদেশি সাংবাদিকরা প্রেসক্লাব গঠন করায় আমি খুবই আনন্দিত।' তিনি বলেন, প্রবাসেও বাংলা ভাষার মিডিয়ার কার্যক্রম বিস্তৃত হচ্ছে। দেশের সঙ্গে প্রবাসের মিডিয়ার মধ্যে একটি যোগসূত্র তৈরি করতে প্রেসক্লাব ভূমিকা রাখতে পারে। সায়েম সোবহান আনভীর বলেন, 'আমি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি।' তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সব গঠনমূলক কাজে সহযোগিতা করবেন বলেও ঘোষণা দেন। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর, নির্বাহী সদস্য ও ঠিকানার সম্পাদক লাবলু আনসার এবং এটিএন বাংলার প্রতিনিধি কানু দত্ত অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীরকে 'আজীবন সদস্য' পদের স্মারক তুলে দেন। এ সময় সেখানে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সেক্রেটারি মাকসুদুর রহমানও উপস্থিত ছিলেন।
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon
বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অস্বচ্ছল নারীদের সেলাইমেশিন বিতরণ
Bashundhara Shuvhosangho Distributes Sewing Machines to Underprivileged Women in Badalgachhi
রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো এতিমের সাহরি ও ইফতারের ব্যবস্থা করছে আনভীর বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আরও ১৫ জন দুস্থ নারী পেলেন সেলাই মেশিন
Bashundhara Group Provides Sewing Machines to Underprivileged Women in Moulvibazar
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ৪৩২ সুবিধাবঞ্চিত নারী